উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত পাতা সমূহ |
|---|
| সালিশ করার আবেদন | মধ্যস্থতার আবেদন | মন্তব্যের আবেদন | প্রশাসক হওয়ার আবেদন | নিবন্ধ সুরক্ষার আবেদন | প্রশাসকদের আলোচনাসভা | নিবন্ধ অপসারণের প্রস্তাবনা| ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন |
---
প্রশাসকদের আলোচনা সভা উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিপিডিয়ার যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।
নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে এখানে ক্লিক করুন। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
[সম্পাদনা] প্রধান পাতায় ছবি
নির্বাচিত ছবির সেকশনটা সম্ভবত বেলায়েত আপডেট করতে ভুলে গেছেন। মনে করিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:১২, ২ আগস্ট ২০০৮ (UTC)
- ধন্যবাদ ভাই মনে করে দেওয়ার জন্য। আসলে আমি ঢাকা বাইরে থাকাতে এ অংশটি আপডেট করতে পারিনি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৫৯, ৩ আগস্ট ২০০৮ (UTC)
[সম্পাদনা] টেমপ্লেট বন্ধ খোলা নিয়ে কিছু সমস্যা
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় যে টেমপ্লেট গুলি আছে সেগুলি সবসময়ে খোলা অবস্থাতেই থাকে । ইংরজি উইকির মত বন্ধ অবস্থায় আসে না । ফলে বড় বড় টেমপ্লেটগুলি পাতার দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেয় । এবং মূল নিবন্ধ থেকে পাঠকের মনযোগ বিচ্যুতি ঘটাতে পারে । তাই প্রতিটি টেমপ্লেটেই হেডারের ডান দিকে বন্ধ-খোলার অপশন দেওয়া উচিত । আমি মনে হয় কয়েকটি টেমপ্লেটএ এটা করতে পেরেছিলাম । যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম প্রভৃতি । কিন্তু এখন আর সেই অপশন দেখতে পারছি না । এই বিষয়টির সমাধান করতে হবে । পিয়াল ১৯:২৯, ২ আগস্ট ২০০৮ (UTC)
- Navbox Template-এ বন্ধ করার অপশন হল state প্যারামিটারটায় collapsed ভ্যালু বসানো। চেষ্টা করে দেখুন। অসুবিধে হলে জানান। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৪০, ২ আগস্ট ২০০৮ (UTC)
Template:শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম এই টেমপ্লটটিতে state collapsed দেওয়া আছে । কিন্তু কাজ হচ্ছে না । ডানদিকে উপরে কোন অপশন আসছে না । আর ডিফল্টে পুরো খোলা অবস্থায় আসছে । পিয়াল ১৬:১০, ৩ আগস্ট ২০০৮ (UTC)
- কিন্তু আমার ক্ষেত্রে তো ঠিক তার উলটো হচ্ছে। আমি পাতাটায় গেলাম। টেম্পলেটটা ডিফল্ট বন্ধ আছে এবং ডান দিকে উপরে বন্ধ-খোলার অপশনটাও আছে। আপনি একবার Ctrl-Refresh করে দেখুন তো ঠিক হয় কি না?--অর্ণব (আলাপ | অবদান) ১৮:৫৬, ৩ আগস্ট ২০০৮ (UTC)
আমি ফায়ারফক্স ৩ ব্যবহার করছি । এতে কোন টেম্পলেটে খোলা বন্ধ অপশন আসছে না । সব খোলা দেখাচ্ছে । তবে ইন্টারনেট এক্সপ্লোরার-এ খোলা বন্ধ অপশন আসছে । এবং সব ঠিক কাজ হচ্ছে । ফায়ারফক্সে কিন্তু ইংরেজি উইকিতে টেম্পলেট খোলা বন্ধ অপশন আসছে । আপনারা একবার ফায়ারফক্সে চেক করে দেখুন সমস্যাটি কি । পিয়াল ০৭:৫৬, ৪ আগস্ট ২০০৮ (UTC)
- আমি ফায়ারফক্স ২ ব্যবহার করছি। ফায়ারফক্স ৩ তো বেশ ঝামেলা করছে দেখা যাচ্ছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:২৪, ৪ আগস্ট ২০০৮ (UTC)
[সম্পাদনা] বাংলা উইকিপিডিয়ায় ১৮,০০০ নিবন্ধ
বাংলা উইকিপিডিয়া ১৮,০০০ নিবন্ধের মাইলস্টোন অতিক্রম করেছে। ১৮০০০ তম নিবন্ধটি হল মাইকেল ফেলপ্স। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আমরা আরও সঙ্গী পাবো। আর অবশ্যই যারা এ যাবৎকালে বাংলা উইকিপিডিয়ায় তাদের অবদান রেখেছেন তাদে অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৯, ১৫ আগস্ট ২০০৮ (UTC)
- ১৮ হাজারের চেয়ে ১০ হাজারের গুণিতক ২০ হাজার উদযাপন করাটাই মনে হয় বেশি সঙ্গত হত। :) তবে ১৭ থেকে ১৮-তে পৌঁছতে বেশ সময় লাগল; সে দিক থেকে ১৮ হাজারও কম না। পশ্চিমবঙ্গের কয়েকজন ব্যবহারকারী গত কয়েক মাস ধরে নিয়মিত অবদান রাখছেন, যেটা খুশির কথা। আমাদের নিবন্ধগুলির মানও আগের চেয়ে ভাল হয়ে চলেছে। অনেকগুলি উইকিপ্রকল্প আছে। যারা বিষয় ধরে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এগুলি কাজে আসতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:১৪, ১৫ আগস্ট ২০০৮ (UTC)
[সম্পাদনা] গ্রিক প্রতিবর্ণীকরণ
প্রাচীন গ্রিসের দার্শনিক ও বিজ্ঞানীদের নামগুলো প্রাচীন গ্রিক রীতি অনুযায়ীই প্রতিবর্ণীকরণ করেছি। কিন্তু প্রাক-সক্রেটীয় দর্শন নিয়ে লিখতে গিয়ে দুজনের নামে হাত দেয়ার সাহস হচ্ছে না। থেলিস এবং পিথাগোরাস নাম দুটি এতো প্রচলিত হয়ে গেছে যে পরিবর্তন করতে ভয় হয়। অনেকটা সক্রেটিস, প্লেটো আর এরিস্টটল এর মত। এই নামগুলো কি পরিবর্তন করা উচিত হবে? সঠিক প্রতিবর্ণীকরণ হবে থালেস ও পুথাগোরাস। -- মুহাম্মদ ১৮:১৪, ২৪ আগস্ট ২০০৮ (UTC)
- দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত নাম "পিথাগোরাস" এবং "থেলিস"। স্কুলের পাঠ্যবইতে পিথাগোরাসের উপপাদ্য সবাইকেই পড়তে হয়েছে। এই নামগুলো পরিবর্তন করা মোটেও উচিৎ হবে না। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৫, ২৪ আগস্ট ২০০৮ (UTC)
- আমারও মনে হচ্ছে, পরিবর্তন করা ঠিক হবে না। -- মুহাম্মদ ১৯:১৯, ২৪ আগস্ট ২০০৮ (UTC)
- আমি অর্ণব ভাইয়ের সাথে একমত। সঠিকতর প্রতিবর্ণীকরণটাকেও পাশাপাশি রাখা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:০৩, ২৫ আগস্ট ২০০৮ (UTC)
- আমিও তাই মনে করি। --সামীরুদ্দৌলা ০৭:৪৩, ২৫ আগস্ট ২০০৮ (UTC)
- আমিও তাই--জয়ন্ত নাথ ০৭:৫৪, ২৫ আগস্ট ২০০৮ (UTC)
- আমিও তাই মনে করি। --সামীরুদ্দৌলা ০৭:৪৩, ২৫ আগস্ট ২০০৮ (UTC)
আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে দেয়া নোটেশনসহ প্রাচীন গ্রিক নামগুলির একটা তালিকা অচিরেই যোগ করার ইচ্ছা আছে। এগুলি উইকিপেডিয়া:বাংলা ভাষায় গ্রিক শব্দের প্রতিবর্ণীকরণ পাতায় দেয়া নীতিমালা অনুসারে প্রতিবর্ণীকরণ করা হবে। মুহাম্মদ এবং অন্যান্যদের কষ্ট তাহলে অনেকাংশে লাঘব হবে। ভুল বোঝাবুঝির অবকাশও কমে যাবে। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:২৬, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
[সম্পাদনা] পরিভাষা
স্ট্যাটিস্টিক্স এর পরিভাষা পরিসংখ্যান। এখন statistical এর বংলা কি করব? পরিসাংখ্যিক নাকি পরিসাংখ্যনিক। পরিসাংখ্যিকটা শুনতে বেশী ভাল লাগে। কোন পরিভাষাটা ব্যবহৃত হয় জানা দরকার। কেউ কি জানেন? -- মুহাম্মদ ১০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
- আমি এ পর্যন্ত সম্ভবত পরিসাংখ্যিক-ই ব্যবহার করেছি। আপনি ঠিক বলেছেন যে এটা শুনতেও ভাল লাগে। গণিত পরিভাষার বইগুলিতেও পরিসাংখ্যিক suggest করা হয়েছে। আমার মতে পরিসাংখ্যিক-ই ব্যবহার করুন। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৪৩, ১১ অক্টোবর ২০০৮ (UTC)
- আমি কয়েকটি গবেষণা রিপোর্টে দেখলাম পারিসাংখ্যিক শব্দটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া একজন পরিসংখ্যানবিদের কাছে জিজ্ঞেস করেও জানতে পারলাম তাঁরাও পারিসাংখ্যিক শব্দটি ব্যবহার করাটা সাপোর্ট করেন। সুতরাং পারিসাংখ্যিকটাই ব্যবহার করা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। --গৌতম ০৯:২৭, ১২ অক্টোবর ২০০৮ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলনে ১,০০০ ভুক্তির মাইলস্টোন অতিক্রম
আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিপিডিয়ার সহ প্রকল্প উইকিসোর্সের বাংলা সংস্করণ উইকিসংকলন গত ২৫ই সেপ্টেম্বর, ২০০৮ তারিখে ১,০০০ ভুক্তির মাইলস্টোন অতিক্রম করেছে। উইকিপ্রকল্পটি ২০০৭ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর গত এক বছরে এ মাইটস্টোন অতিক্রম করলো। উইকিপিডিয়ায় এবং উইকিসংকলনে অবদানকারী সকলকে উইকিসংকলনের পক্ষ থেকে আমার অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:১০, ২৬ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
[সম্পাদনা] উইকিপিডিয়ার লগোতে বাংলা অক্ষর স্থাপন (জরুরী ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন)
উইকিপিডিয়ার লগো পাজলের খালি স্থানে বাংলা অক্ষরকে স্থান দেওয়ার জন্য পাতাতে অবদান রাখুন। পাতাটি পড়ুন, বুঝুন, অভিজ্ঞদের সাথে আলোচনা করুন এবং অবদান রাখুন। অন্য অভিজ্ঞ উইকিপিডিয়ানদের বিষয়টি অবহিত এবং এ কাজে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানান। এ ক্ষেত্রে আমাদের সম্বন্নিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:২৪, ১১ অক্টোবর ২০০৮ (UTC)
[সম্পাদনা] Wikipedia logo project
English: Hello! This is a message to inform all the Wikipedias that there is an ongoing project to fix the errors in the Wikipedia logo. There's also a plan to add more characters in the blank spaces and find characters for the other sides of the globe. Feel to visit the page on Meta-Wiki and discuss it on the talk page. If this message has arrived in the wrong place, please update the distribution list. Thank you, and see you on Meta! Bastique ১৮:৫৫, ১৫ অক্টোবর ২০০৮ (UTC)
বাংলা: Hello! এই বার্তার মাধ্যমে আপনাদের জানানো হচ্ছে যে এটি প্রকল্পের কাজ চলছে যা দ্বারা উইকিপিডিয়ার লোগোতে থাকা ভুলগুলো ঠিক করা হবে। এখানে আরও পরিকল্পনা করা হয়েছে উইকিপিডিয়ার গোলকটি খালি জায়গায় এবং অন্য পাশ গুলোতে যোগ করার অক্ষর খোঁজা হচ্ছে। দয়া করে Meta-Wiki পাতাটি দেখুন এবং talk page পাতাতে আলোচনা করুন। এ বার্তাটি যদি ভুল জায়াগায় পোস্ট করা হয়ে থাকে, দয়া করে distribution list পাতাতে পরিবর্তন করুন। ধন্যবাদ। মেটা দেখা হবে। Bastique ১৮:৫৫, ১৫ অক্টোবর ২০০৮ (UTC)
[সম্পাদনা] ভারতের স্থাননাম ও অন্যান্য নামের ক্ষেত্রে বানানরীতি
[প্রধান পাতার আলোচনা পাতা থেকে]
ভারতের কয়েকটি স্থাননাম নিয়ে বাংলাদেশী বন্ধুদের মধ্যে একটি মতদ্বৈধ দেখতে পাচ্ছি। এ নিয়ে কিছু বলার আবশ্যক বোধ করছি।
- আমার বক্তব্য হল, ভারতের স্থান ও অন্যান্য নামগুলি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানরীতি অনুযায়ী লেখা হোক। কয়েকটি বানান নিয়ে পশ্চিমবঙ্গেই মতদ্বৈধ আছে - যেমন মরাঠি/মারাঠি, পঞ্জাবি/পাঞ্জাবি। এগুলির ক্ষেত্রে অবশ্যই আকাদেমির রীতি অর্থাৎ মারাঠি বা পাঞ্জাবি ব্যবহৃত হবে। কয়েকটি ক্ষেত্রে আকাদেমির কোনও নিয়ম নির্দিষ্ট করা নেই। যেমন সিক্কিম/সিকিম। সেক্ষেত্রে অন্য কোনও মান্য বানানরীতি অনুসরণ করা যেতে পারে। এদেশের বৃহত্তম জাতীয় বাংলা সংবাদপত্র আনন্দবাজারের রীতিটি বর্তমানে সর্বাধিক লোকমান্য ও পরিচিত। সেই জন্য এই সব ক্ষেত্রে আনন্দবাজারের রীতিটি অনুসরণ করা যেতে পারে। একান্তই কোনও নিয়মের হদিস না পেলে তখন প্রতিবর্ণীকরণ অনুযায়ী বানান লেখা যায়। তবে গুগল বা অন্য অভিধানের বানান ব্যবহার না করাই ভাল।--অর্ণব দত্ত ০৯:০৫, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
-
- এ ব্যপারটায় আমার মত হল, যেহেতু স্থানগুলো ভারতে, তাই ভারতে বাংলা ভাষায় এ গুলোর যে বানান প্রচলিত রয়েছে, তা ব্যবহার করা উচিত এবং তা ব্যবহারের জন্য মিডিয়ার তৈরি করা বানান এবং আভিধানিক বানানের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর অবশ্যই সরকারী কর্মকান্ডে যে বানানটি ব্যবহার করা হয় তা নিবন্ধে উল্লেখ্য করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫০, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
-
-
- সরকারি কর্মকাণ্ডে ব্যবহৃত বানানকে মানতে হলে আকাদেমির বানানকেই মানতে হয়। তবে 'মিডিয়ার তৈরি করা বানান' কতটা মিডিয়ার তৈরি সে নিয়ে কিছু সন্দেহ আছে। পাঞ্জাব বানানটি মিডিয়া লেখে পঞ্জাব ও মরাঠা। আবার রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সংগীত রচনার সময় এই শব্দদুটিই ব্যবহার করেন। যতদূর মনে পড়ছে সরলা দেবী চৌধুরানীর সঙ্গে এ নিয়ে তাঁর বেশ খানিকটা বাদানুবাদ হয়ে যায়। সরলা দেবী পাঞ্জাব ও মারাঠা লেখার পক্ষপাতী ছিলেন। রবীন্দ্রনাথ পাঞ্জাব ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন এই সকল অঞ্চলের ভাষার সঙ্গে পরিচিত হয়ে থাকবেন। তাই তিনি এই বানানগুলি প্রতিবর্ণীকরণ অনুসারে লেখার পক্ষ অবলম্বন করেন। ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার কমিটি রবীন্দ্রনাথের বানানকেই স্বীকৃতি দিয়েছিল (মরাঠা)। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি মারাঠাকে মেনেছে। যদিও মিডিয়ার একাংশ মরাঠা লেখারই পক্ষপাতী। আমাদের দায় পড়েছে - জাতীয় সংগীত গাইতে গেলে লিখতে/বলতে হবে মরাঠা আর অন্য সময় মারাঠা। এদিকে দুটি বানানই দুটি প্রচলিত নিয়ম অনুযায়ী শুদ্ধ। তাই আমি প্রস্তাব করছিলাম, প্রকাশনা জগতে যেসব বানান নিয়ে এইরকম মতদ্বৈধ আছে, যেখানে দুটি শুদ্ধ বানানের কোনওটিই ফেলা যায় না, সেখানে চোখ বুজে আকাদেমির নিয়মটাই মেনে নেওয়া হোক। এটি সরকারি নিয়ম, সাধারণ সরকারি কাজকর্ম, সরকারি প্রকাশনা ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিয়ম জারি হয়েছে - তাই ছাত্রছাত্রী বা সাধারণ পাঠকদের চোখে এই বানানটি বিসদৃশও লাগবে না। সংবাদপত্রের পাঁচমেশালি নিয়ম আমিও মেনে নেওয়ার পক্ষে নই। তাই একমাত্র যেখানে আকাদেমির নিয়ম পাচ্ছি না, সেখানেই আনন্দবাজারের নিয়ম মানার কথা বলছিলাম। কারণ আনন্দবাজার বৃহত্তম সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশক, তাই তার বানান কারও চোখে বিসদৃশ লাগার কথা নয়। বেলায়েত ভাই প্রচলিত বানানের উপর জোর দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের কয়েকটি লিটল ম্যাগাজিন এই পদ্ধতি অনুসরণ করে। এতে সব দিক রক্ষা করে চলা যায়। সেই জন্যই আমি উইকির কাছে এইরকম একটি প্রস্তাব রাখছি। --অর্ণব দত্ত ১৭:১৩, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
- আপনার কথা ঠিকই আছে। ভারতীয় নামের বাংলা বানানের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, সেখানে কিছু না পেলে আনন্দবাজার, সেখানেও কিছু না পেলে আলোচনাসাপেক্ষে। উইকিতে এ পর্যন্ত এ ধারাটাই মোটামুটি অনুসরণ করা হয়েছে। তবে আমরা হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, ইত্যাদি ভারতীয় ভাষার প্রতিবর্ণীকরণের উপর শীঘ্রই কতগুলি আলাদা আলাদা বিস্তারিত নীতি পাতা তৈরি করব; সব বিদেশী ভাষার শব্দের প্রতিবর্ণীকরণের উপরই এটা করা হচ্ছে, কাজ চলছে। ওগুলিতেও ভারতীয় বিভিন্ন ভাষার নামের বাংলা বানানের ব্যাপারে উইকিতে সবসময় কী নিয়ম অনুসরণ করা হবে, তা লিপিবদ্ধ থাকবে। আশা করি ঐ পাতাগুলি তৈরি করার সময় আপনার মতামত দেবেন। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৪৫, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
- অনেক ধন্যবাদ। প্রতিবর্ণীকরণের ব্যাপারে সবসময়েই ভাষাতাত্ত্বিকদের মতামত নেওয়া দরকার। যেসব নাম অতিপ্রচলিত নয়, সেগুলির ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ অনুযায়ীই বানান হোক। আমিও এইসব ক্ষেত্রে আপনাদের ভাবী নীতি মেনে চলব। --অর্ণব দত্ত ০৩:৪৪, ১৮ অক্টোবর ২০০৮ (UTC)
- আপনার কথা ঠিকই আছে। ভারতীয় নামের বাংলা বানানের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, সেখানে কিছু না পেলে আনন্দবাজার, সেখানেও কিছু না পেলে আলোচনাসাপেক্ষে। উইকিতে এ পর্যন্ত এ ধারাটাই মোটামুটি অনুসরণ করা হয়েছে। তবে আমরা হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, ইত্যাদি ভারতীয় ভাষার প্রতিবর্ণীকরণের উপর শীঘ্রই কতগুলি আলাদা আলাদা বিস্তারিত নীতি পাতা তৈরি করব; সব বিদেশী ভাষার শব্দের প্রতিবর্ণীকরণের উপরই এটা করা হচ্ছে, কাজ চলছে। ওগুলিতেও ভারতীয় বিভিন্ন ভাষার নামের বাংলা বানানের ব্যাপারে উইকিতে সবসময় কী নিয়ম অনুসরণ করা হবে, তা লিপিবদ্ধ থাকবে। আশা করি ঐ পাতাগুলি তৈরি করার সময় আপনার মতামত দেবেন। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৪৫, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
- সরকারি কর্মকাণ্ডে ব্যবহৃত বানানকে মানতে হলে আকাদেমির বানানকেই মানতে হয়। তবে 'মিডিয়ার তৈরি করা বানান' কতটা মিডিয়ার তৈরি সে নিয়ে কিছু সন্দেহ আছে। পাঞ্জাব বানানটি মিডিয়া লেখে পঞ্জাব ও মরাঠা। আবার রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সংগীত রচনার সময় এই শব্দদুটিই ব্যবহার করেন। যতদূর মনে পড়ছে সরলা দেবী চৌধুরানীর সঙ্গে এ নিয়ে তাঁর বেশ খানিকটা বাদানুবাদ হয়ে যায়। সরলা দেবী পাঞ্জাব ও মারাঠা লেখার পক্ষপাতী ছিলেন। রবীন্দ্রনাথ পাঞ্জাব ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন এই সকল অঞ্চলের ভাষার সঙ্গে পরিচিত হয়ে থাকবেন। তাই তিনি এই বানানগুলি প্রতিবর্ণীকরণ অনুসারে লেখার পক্ষ অবলম্বন করেন। ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার কমিটি রবীন্দ্রনাথের বানানকেই স্বীকৃতি দিয়েছিল (মরাঠা)। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি মারাঠাকে মেনেছে। যদিও মিডিয়ার একাংশ মরাঠা লেখারই পক্ষপাতী। আমাদের দায় পড়েছে - জাতীয় সংগীত গাইতে গেলে লিখতে/বলতে হবে মরাঠা আর অন্য সময় মারাঠা। এদিকে দুটি বানানই দুটি প্রচলিত নিয়ম অনুযায়ী শুদ্ধ। তাই আমি প্রস্তাব করছিলাম, প্রকাশনা জগতে যেসব বানান নিয়ে এইরকম মতদ্বৈধ আছে, যেখানে দুটি শুদ্ধ বানানের কোনওটিই ফেলা যায় না, সেখানে চোখ বুজে আকাদেমির নিয়মটাই মেনে নেওয়া হোক। এটি সরকারি নিয়ম, সাধারণ সরকারি কাজকর্ম, সরকারি প্রকাশনা ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিয়ম জারি হয়েছে - তাই ছাত্রছাত্রী বা সাধারণ পাঠকদের চোখে এই বানানটি বিসদৃশও লাগবে না। সংবাদপত্রের পাঁচমেশালি নিয়ম আমিও মেনে নেওয়ার পক্ষে নই। তাই একমাত্র যেখানে আকাদেমির নিয়ম পাচ্ছি না, সেখানেই আনন্দবাজারের নিয়ম মানার কথা বলছিলাম। কারণ আনন্দবাজার বৃহত্তম সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশক, তাই তার বানান কারও চোখে বিসদৃশ লাগার কথা নয়। বেলায়েত ভাই প্রচলিত বানানের উপর জোর দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের কয়েকটি লিটল ম্যাগাজিন এই পদ্ধতি অনুসরণ করে। এতে সব দিক রক্ষা করে চলা যায়। সেই জন্যই আমি উইকির কাছে এইরকম একটি প্রস্তাব রাখছি। --অর্ণব দত্ত ১৭:১৩, ১৭ অক্টোবর ২০০৮ (UTC)
-
[সম্পাদনা] কপিরাইট ট্যাগ কি হবে?
ইংরেজি উইকিতে কোনও ছবি টেমপ্লেট:GFDL-self-no-disclaimers
ট্যাগে দেওয়া থাকলে সেটি কি আমি বাংলায় আপলোড করতে পারি? যদি পারি, তবে আমি কি ট্যাগে করব, সেটা কেউ আমাকে অনুগ্রহ করে জানান।
উপরিউক্ত ট্যাগের ইংরেজি বয়ানটি হল "I, the copyright holder of this work, hereby grant the permission to copy, distribute and/or modify this document under the terms of the GNU Free Documentation License, Version 1.2 or any later version published by the Free Software Foundation; with no Invariant Sections, no Front-Cover Texts, and no Back-Cover Texts." --অর্ণব দত্ত ০৮:৫১, ২১ অক্টোবর ২০০৮ (UTC)
- ইংরেজী উইকিপিডিয়া থেকে টেম্পলেটটি কপি করে তা বাংলা উইকিপিডিয়াতে তৈরি করুন এবং তা যথাযথ অনুবাদ করে তা বাংলা উইকিপিডিয়াতেও ব্যবহার করতে পারেন। অথবা শেষের কথাগুলোকে যদি গুরুত্ব না দেন তাহলে GFDL ব্যবহার করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪১, ২২ অক্টোবর ২০০৮ (UTC)
[সম্পাদনা] অনুবাদ প্রয়োজন
[এ পাতাটিকে] অনুবাদের এবং পর্যালোচনা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৯, ২৫ অক্টোবর ২০০৮ (UTC)
- পাতাটির প্রাথমিক অনুবাদ সম্পন্ন হয়েছে। সকল ব্যবহারকারীকে অনুবাদ সমূহ পর্যালোচনা করে তাদের মন্তব্য এবং পরামর্শের জন্য অনুরোধ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫০, ২৯ অক্টোবর ২০০৮ (UTC)
-
- [দান করুন] পাতাটি তৈরি হয়ে গেছে। সবাইকে অনুরোধ করবো পাতাটিতে কোন ভুল আছে কিনা তা পরীক্ষা করতে। আরও পরামর্শ দিবো পাতার নিচের ভিডিও চিত্রটি দেখতে। সুন্দর একটি ভিডিও। এর সাবটাইটেলও বাংলা করেছিলাম কিন্তু ওপেন সোর্স ফন্টের অপ্রতুলতা এবং সমস্যার কারণে বাংলা সাবটাইটেলটি ঠিক মত কাজ করছে না। :( --বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩২, ৩ নভেম্বর ২০০৮ (UTC)
[সম্পাদনা] নেমস্পেসের ভাষা এবং বানান
নেমস্পেসগুলো এখন বাংলাতে দেখাচ্ছে, খুব ভালো হয়েছে এটা। (category এর জায়গায় "বিষয়শ্রেণী" দেখাচ্ছে, টেম্পলেট ইত্যাদি)।
তবে, wikipedia নেমস্পেসের বানান এখনো আদি বানান উইকিপেডিয়াতেই রয়ে গেছে, যা বিভ্রান্তিকর। এটাকে "উইকিপিডিয়া" বানানে সরানোর প্রচেষ্টার কিছু অগ্রগতি হয়েছে কি না, কেউ জানাতে পারবেন? --রাগিব (আলাপ | অবদান) ১৭:০০, ১২ ডিসেম্বর ২০০৮ (UTC)
- নেমস্পেসের বাংলাগুলি বেশ কয়েক মাস আগে আমি বেটাউইকিতে করে দিয়েছিলাম, সেগুলিই মনে হয় এতদিনে ইমপ্লিমেন্ট হল। কিন্তু আমি Wikipedia namespace-এর জন্য "উইকিপিডিয়া"-ই লিখেছিলাম। সেটা কেন বাস্তবায়িত হল না, দেখতে হবে। বেটাউইকির প্রশাসকদের জানাবো, দেখি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৪২, ১২ ডিসেম্বর ২০০৮ (UTC)
[সম্পাদনা] नामविश्व भाषांतरण
- Dear Friends,
- undersigned wants to put following request at https://bugzilla.wikimedia.org/ to programmers of MediaWiki software to make apropriate changes in Sanskrit Language Wikipedia.Undersigned requests openions or support from those who know Sanskrit Language.Please do reply at your earliest or post your comment directly at संस्कृत विकिपीडिया:ग्रामस्य चौपालम्
- Mahitgar १५:०३, १ पौषमाघे २००९ (UTC)
- Dear Wikimedia Programmers,
- Since undersigned wants to create new articles in Sanskrit Language Wikipedia specialy in "Wikipedia" and "Help" Namespace;Correction in Namespace Names will help me and Sanskrit Language Wikipedia a Long way. We kindly request following localisation of Sanskrit Language Wikipedia at https://bugzilla.wikimedia.org/
- Namespace Current English Name 'Wikipedia' change the same to Sanskrit विकिपीडिया
- Namespace Current semi-English Name 'Wikipediaसंभाषणं' change the same to Sanskrit विकिपीडिया संभाषणं
- Namespace Current English Name 'MediaWiki' change the same to Sanskrit मिडियाविकि
- Namespace Current English Name 'MediaWiki talk' change the same to Sanskrit मिडियाविकि संभाषणं
- Namespace Current English Name 'Template' change the same to Sanskrit बिंबधर
- Namespace Current English Name 'Template talk' change the same to Sanskrit बिंबधर संभाषणं
- Namespace Current Sanskrit Name 'उपकार:'(stands for 'Help') change the same to Sanskrit साहाय्य
- Namespace Current Sanskrit Name 'उपकारसंभाषणं' (stands for 'Help talk') change the same to Sanskrit साहाय्य संभाषणं
- Notes:
- 1)बिंबधर is a newly created applied term for Template.बिंब means an image that can transclude,and since a wikipedia template holds and helps transclude an image term created in sanskrit is बिंबधर
- 2)Help Namespace 'उपकार:' is being requested to be changed since 'उपकार:' means 'favour' where as right word for 'Help' in Sanskrit is available and is साहाय्य so this namespace change is being requested.
- Please do reply at your earliest or post your comment directly at संस्कृत विकिपीडिया:ग्रामस्य चौपालम्
- Mahitgar १५:०३, १ पौषमाघे २००९ (UTC)

